Sacred Details
About This Pooja
ছিন্নমস্তা দেবী দশ মহাবিদ্যার এক ভয়ঙ্কর কিন্তু অতি শক্তিশালী রূপ। তাঁর কবচ তন্ত্রসাধনায় বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং শত্রুনাশ, ভয়নাশ, নেশা নাশ, সাহস ও আত্মশক্তি বৃদ্ধির জন্য প্রসিদ্ধ। দেবী ছিন্নমস্তা নিজ হাতে নিজের মস্তক ছেদন করে ধারণ করেছেন এটি ত্যাগ, শক্তি নিয়ন্ত্রণ ও আত্মবলিদানের প্রতীক। তিনি কাম, ভয় ও মৃত্যুকে জয় করার শক্তি দেন।
ছিন্নমস্তা কবচের উপকারিতা:-
- শত্রু, ষড়যন্ত্র ও তন্ত্রবাধা থেকে রক্ষা করে।
- হঠাৎ বিপদ, দুর্ঘটনা ও অকালমৃত্যুর আশঙ্কা হ্রাস পায়।
- মানসিক ভয়, দুর্বলতা, মোহ নেশা নাশ হয়।
- তন্ত্রসাধনা ও গুপ্ত শক্তি জাগরণে সহায়ক হয়।
- সাহস, দৃঢ়তা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়।
*** মনে রাখবেন: কবচ বা মন্ত্র জাদু নয়। এটি আপনার মনোবল, ধ্যান এবং শুদ্ধ জীবনযাপনের সাথে কাজ করে।