মা বাগলামুখী হলেন দশ মহাবিদ্যার একজন। তিনি এমন দেবী যিনি শত্রুর বাকশক্তি স্তব্ধ করে দিতে পারেন, অন্যায় শক্তিকে নিষ্ক্রিয় (স্টপ) করতে পারেন, নেতিবাচক চিন্তা ও শক্তিকে দমন করেন। তাঁকে “স্তম্ভন শক্তির দেবী” বলা হয়। তাঁর কবচ ধারণ করলে ভক্তের চারপাশে এক শক্তিশালী দৈব সুরক্ষা বলয় সৃষ্টি হয়।
বাগলামুখী কবচ ধারণ করার উপকারিতা:-
- মামলা-মোকদ্দমায় সহায়তা, যাঁরা আদালতের মামলা, বিবাদ বা সরকারি জটিলতায় জড়িত তাঁদের জন্য এই কবচ অত্যন্ত ফলপ্রদ ও ভাগ্য সহায়ক হতে শুরু করে।
- শত্রু ও বিরোধী শক্তির কু-চিন্তা ও ষড়যন্ত্র নিষ্ক্রিয় হয়ে যায়, অকারণে হওয়া অপবাদ ও মানহানি থেকে রক্ষা পাওয়া যায়।
- তন্ত্র-মন্ত্র, কালো জাদু, কুনজর ও অশুভ শক্তি থেকে রক্ষা করে।
- হঠাৎ অসুস্থতা, দুঃস্বপ্ন, ভয় ইত্যাদি কমে যায়, দীর্ঘায়ু ও আত্মিক উন্নতি, আয়ু বৃদ্ধি ও জীবনশক্তি মজবুত হয়।
- ভয়, দুশ্চিন্তা ও মানসিক অস্থিরতা কমায়।
- মন শান্ত ও স্থির, আত্মবিশ্বাস ও সাহস বৃদ্ধি পায়।
- বাকশক্তি ও ব্যক্তিত্ব শক্তিশালী হয়।
*** মনে রাখবেন: কবচ বা মন্ত্র জাদু নয়। এটি আপনার মনোবল, ধ্যান এবং শুদ্ধ জীবনযাপনের সাথে কাজ করে।